তোমার চোখে চেয়ে দেখি এই স্বপ্নগুলো
কি খেয়ালে তুমি করছো হেয়ালী?
জানেনা মন জানেন অন্তর্যামী।
দেয়ালে আনমনে আঁকিবুঁকি করছি কোন খেয়ালে
সাদা রঙ কালো হয়ে স্পষ্টত গোচরে।
তুমি বড্ড বেখেয়ালী চেয়ে দেখো আমাকে
দিন থেকে রাত ধরে মনপুরে তুমি যে।
আমি আছি হৃদয়পুরে চেয়ে দেখো সুদূরে
একমুঠো ফুল নিয়ে চেয়ে আছি আমিও।
(Visited 1 times, 1 visits today)