টিপটিপ ফোঁটায় ঝরছো তুমি
ভীষণ ধারায় যাচ্ছো ধুয়ে।
ভিজছি আমি শুরু থেকেই
ভিজছে আমার হৃদয়পুর।
সিক্ত আমি তোমার ছোঁয়ায়
আঁখিপটে জলের ফোঁটা।
উঠোনজুড়ে জলের খেলা
ভেজা আমার আশেপাশ।
অথই প্রেম উপচে পড়ে
ভরে গেছে মাঠঘাট।
তোমার চোখে সন্ধ্যে নামে
কাটছে এখন বারমাস।
বৃষ্টি আমার ভীষণ প্রিয়
তাইতো এতো বৃষ্টিবিলাস।
তুমি আমার প্রকৃতি আর
তুমিই আমার বারো মাস।
ঘরের চালায় খড়ের গাদা
ইচ্ছে করেই জমিয়ে রাখা।
আলসেমিটাই বড্ড বেশি
তাইতো ভিজছে বারান্দা।
তাতে কি আর দুঃখ আমার?
কষ্টই কি আর সিক্ত বলে?
এখন তুমি বৃষ্টি বলে
সুখই আমার বারোমাস।
(Visited 1 times, 1 visits today)