অদেখারে আপন করেছি

অদেখারে আপন করেছি আপন করেছি পর
অজানারে জেনে নিয়েছি কবেই ছেড়েছি ঘর।
সম্পূর্ণ গাত্র নিয়ে চলেছি একাই অজানায়
তোমারে পাইলে সম্পূর্ণ হইবো রইলাম আশায়।
একাই আমি তরী সাজাই, একাই ভাসাই আজ
সকল খেলা সাঙ্গ করে ভুলি সকল কাজ
গহীন পথ পাড়ি দেবো কঠিন হবে রাত
তবুও পাইনে ভয় আমি ছাড়িলাম জাত পাত।
তোমারে পাইতে যতই আমি সম্মুখে এগিয়ে যাই
মরীচিকা না কেবলি স্বপ্ন তাহা ধরিতে না পাই।
ছেড়েছি যখন আপন হৃদয়, আপন কুড়ে ঘর
জীবন থাকিতে তোমারেই খুঁজিবো, আপন করিব পর।

(Visited 1 times, 1 visits today)