প্রতিরাতে হয় তোমার অবয়বে
মায়ার আপন ছোঁয়া
ছুঁয়ে যায় তোমার চোখের কোনে
ঝলমলিয়ে, চোখ ধাঁদিয়ে দেয়া।
প্রতিবার তোমার নতুন জন্ম
প্রতিরাতে হয় মুগ্ধতা।
সকাল হতেই আবেশ ছড়িয়ে
চারপাশে হয় শুদ্ধতা।
বারবার আমি অবাক হই
বারবার হই স্তব্ধ।
তোমাকে যখন দেখি মন খুলে
চারপাশ হয় নিস্তব্ধ।
তোমাকে দেখার যে চোখ আমার
তোমাকেই কেবল দেখছে।
সকাল সাঁঝে তোমার অবয়ব
পৃথিবী পালটে দিচ্ছে।
আজ কেন বল কাল বা পরশু
জীবন ভরেই দেখবো।
এই মায়াতে ডুব না দিলে
থোরাই জীবনে বাঁচবো
(Visited 1 times, 1 visits today)