সঙ্গে করে কিছু প্রেম

একাধারে হেঁটে এসেছি হাজার ক্রোশ
সঙ্গে করে কিছু প্রেম।
একমুঠো সবুজ, হাত পেতে নিয়েছি
তোমার কাছে আমার ঋণ।
আমি ভোর বেলা ঘর ছাড়ি
সাথে নিয়ে কিছু স্পর্শ।
স্পষ্টতা তীব্রতর, দিধাহীন এই প্রাণ
তোমার সঙ্গ আছে আমার অবিরাম।
তুমি কালো মেঘ, হলেও হতে
আমার আকাশ আয়না।
আমি রোজ ভোরে তোমায় দেখি
আর সাথে তোমাকে পাবার বায়না।
দিন, ভোর, রোজ রাত কেটে যায়
হেটে চলি অবিরাম।
তোমাকে পাবার লোভে পড়ে,
ব্যস্ততা আজ, নেই বিন্দুমাত্র বিরাম।
ফুল ছুঁয়ে, ছুঁয়ে যাই তোমার গল্প
তোমাকে আমি মন দিয়েছি।
মনোযোগী হয়ে তাই সারাদিনে
তোমাকে আপনায় মেখে নিয়েছি।

(Visited 1 times, 1 visits today)