উত্তাপ ছড়ায় দেহ

কাঠফাটা রদ্দুরে হলদে রং
আছড়ে পড়ে তোমার বারান্দায়
এ রোদ্দুর নয়, এ জলন্ত আগুন।
উনুনে জ্বলে দেয়া লালচে আগুন।
যেন টগবগে ফুটছে জ্বলন্ত লাভা।
তোমার গ্রীবায় জেগে থাকা ধমনীর রেখা
আর কানের কাছে কয়েক গাছি চুল
ঠিক চুলের নিচে কাঁধের উপর
হালকা পশমের মৃদু রেখা।
সোজা গিয়ে মেশে তোমার নিতম্বের শেষে।
সম্মুখে তোমার অক্ষি যুগল
ঠোঁটে তীব্র টান, দুকপুকানী বাড়িয়ে দেয়।
ছুঁতে চায় মন তোমার টগবগে দেহ।
জ্বলন্ত আগুন যেন ফুটছে শরীর জুড়ে।
হাপড়ের মত দেহের উঠানামা,
চেয়ে থাকা বড্ড দাঁয়।
যেন জ্বলন্ত আগুনে খাঁটি হচ্ছে সোনা।
ছলকে পড়ে আগুনের হলকা।
এ দুপুরে আগুন ছড়িয়ে যায় রোদ
আর উত্তাপ ছড়ায় দেহ থেকে দেহে।
ঘর্মাক্ত শরীর উত্তাপ বাড়িয়ে দেয়
ভিজিয়ে দেয় দেহের প্রতি কিনারা।
নোনতা স্বাদের মোহ ছড়িয়ে পড়ে
অসহ্য টিকে থাকা দূরত্ব বাড়িয়ে।
ছুঁয়ে দিতেই হবে এ উত্তাপের শহরে।

(Visited 4 times, 1 visits today)