চোখ জুড়ে এক বিষণ্ণ বিকাল
তীর ভাঙ্গে ঝড়ে।
মনের ভেতর অশান্ত সব
ভেঙ্গে চুরে পড়ে।
এমন একটা সময় ছিল
সব থেকেও একা।
ঠিকসময়ে তোমায় পেলাম,
ভালোবাসার দেখা।
এখন আমি রোজ রাতেই
বারান্দাতে আসি।
স্বপ্ন বলো সত্যি বলো
তোমায় ভালোবাসি।
চাঁদের সাথে নিত্যই হয়
গল্প বলা আমার
জানো তুমি কি হয় আলাপ?
গল্পরা সব তোমার।
(Visited 1 times, 1 visits today)