আত্মহারা

আকাশ ভরা জ্যোৎস্না তারা
আমি আকুল পাগলপারা,
আনন্দিত আর বাঁধনহারা।
তোমার অক্ষি গোলোকে
বাঁধিয়া হৃদয় আত্মহারা।
বক্ষে আমার সুখের বারতা
দিবা নিশি যাই বহিয়া।
অই পথে রবো চিরকাল ধরে
তোমার অন্তরে চাহিয়া।

(Visited 1 times, 1 visits today)