শূন্যের উপর ঘর বাধিছে
আকাশ কালো হইয়া আছে
সকল দুখের কালো জলে
হাবুডুবু জীবন আমার।
দিনে দিনে বাড়িয়াছে
দেনা দেনায় গাত্র দাহ।
আমি কালা কেমন করে
চৌদ্দ বছর যাবো হেঁটে?
সকল আমার, যাই ছিল
দেনার দায়ে ঢুইব্বা গেলো।
ফতুর হইয়া কপাল লইয়া
আকাশে যাই ঘর বাঁধিতে।
আকাশ জুড়ে মেঘ করিছে
তাইতো কালা ভয় পাইয়াছে।
আমি এখন কিবা করি?
কিবা আমার করার আছে?
তোমার প্রেমে ঘর ছাড়িয়া
আমি আজকে বনবাসি।
তবু তোমায় জীবন দিয়া
এই তনু মন সকল থুইয়া
আকাশে যাই ঘর বাঁধিতে।
আমি কালা ভীষন বোকা
প্রেমের লোভে সব হারাইয়া
হাবুডুবু জীবন আমার।
দিনে দিনে বাড়িয়াছে
দেনা দেনায় গাত্র দাহ।
(Visited 1 times, 1 visits today)