বর্ষা দিন বৃষ্টিহীন

বর্ষা দিন বৃষ্টিহীন
দু ফোঁটা জল।
চোখ ছল ছল
অবিরত মন,
ক্লান্ত যখন
সন্ধ্যা তখন।
চাঁদের আলো
করছে জ্বলজ্বল।
পাখি নীড়ে
যাচ্ছে ফিরে,
একাকী দলহীন
সঙ্গীবিহীন।
ডানা ঝাঁপটায়
উরধ আকাশে,
চলছে সীমাহীন।
খুঁজে ফিরে
সকাল সাঁঝে,
সঙ্গী কোথায়?
বুকের ভেতর
হাতড়ে বেড়ায়।
ছুঁয়ে যাচ্ছে
অবিরত।
দৃষ্টি কঠিন,
শক্ত পণ।
খুঁজে পায়
ঠিকই মন।
সবশেষে অবশেষে।

(Visited 2 times, 1 visits today)