ছোট্ট একটু সময় লাগে
ছোট্ট একটু ক্ষণ।
এক চিলতে ছোঁয়া লাগে
ভড়তে তনু মন।
পাহাড় চাই না
চাইনা সাগর।
চাইছি তোমায় শুধু
মনটা ভীষণ অস্থির তাই
তুমি ছাড়া ধু ধু।
অচেনা এই জগত কেমন
লাগছে দিবা রাতি
সকাল বেলা নিভিয়ে দিচ্ছি
রাতে জ্বলা বাতি।
তুমি হয়ত চাওনা এমন
চাওনা কষ্ট হউক
কিন্তু মনটা বড়ই অবাক
বড়ই উৎসুক।
চাইলেই কি আর মনটাকে
শাসন করা যায়?
চাইলেই কি বেঁধে দিলাম
এমন করা যায়?
পাগল আমি হতে পারি
হয়ত তারো বেশি।
এ হৃদয় জুড়েই তুমি
তাই হয়ত ভালোবাসি।
তুমি জানি কেমন কর
বুঝতেই চাওনা কিছু
বোঝনা কেন হৃদয়টা যে
ছুটেছে তোমার পিছু।
কেমন করে বলো না
লাগাম টেনে ধরি?
ইচ্ছে কি আর আমার হাতে
মনের সাথে লড়ি।
তোমার ছোঁয়া পেতে চাচ্ছি
চাচ্ছি একটু খানি।
কিসের বাঁধা বলোতো
কিসের শাসন মানি?
ভালোবাসায় সীমা কি আর
ইচ্ছে করেই হয়।
অসীম এ হৃদয়টাতে
কঠীন ভীষণ ভয়।
(Visited 1 times, 1 visits today)