বিচ্ছিরি একা

একা ভীষণ একা লাগে
বিচ্ছিরি একা লাগে
অসহায় লাগে।
তুমি কাছে নেই বলে,
তুমি পাশে নেই বলে।
হাত বাড়িয়ে অন্ধ গলিতে
খুঁজে ফিরি তোমাকে।
তাই একা, বড্ড একা লাগে।
তুমি এলে তুমি গেলে
আমি শুধু চেয়ে রই
এই এসে, এই গেলে
তাই বড্ড একা লাগে।
সারাক্ষণ জুড়ে থাকে
এই বুঝি তুমি এলে,
এই এসে ফের তুমি চলে গেলে
একা আমি একাই রয়ে গেলাম।

(Visited 1 times, 1 visits today)