অসীম আকাশের মাঝে ক্ষুদ্র এ প্রাণ
দাঁড়কাক সঙ্গী অজানা পথে।
ইট কাঠের দেয়ালে ঘুন ধরেছে
কবেই খসে গেছে পলেস্তরা।
দু চাকার গাড়ি থেমে গেছে
সেই কবেই থমকে গেছে জীবন।
শীতল বাতাস বইয়ে আগমন
তুমি এসেছো, নীরবে
হৃদয়ের রঙে রঙ্গিন হলো
চিলেকোঠায় গজে উঠা ফুল।
গেরুয়া রঙের এক পাখির দেখা
এখন রোজ পাই আমার বারন্দায়।
(Visited 1 times, 1 visits today)