হৃদয়ের চোখে

এভাবে আড়ালে থেকে
আদরের কমতি কি হবে বলো?
লুকিয়ে রেখেছি বুকের গভীরে
শূন্যতার নেই ঠাই,
বিষণ্ণ হতে পারি,
তাতে করে বর্তমান ভুলে কি থাকা যায়?
আমি একবার পথে নেমেছি
বারবার হেঁটেছি কণ্টকময় পথে
শেষে এসে ভালোবাসা উঁকি মারে,
ঠিকঠিক আমার আকাশে।
তুমি তারা হলেও হতে পারো
হতে পারো রাজহংসী।
আমার বারান্দার লালচে গোলাপ
বা মাঝ আকাশের জ্বলজ্বলে চাঁদটা।
ভাবনারা এলোমেলো ঠিকই
দুয়ারে দাঁড়িয়ে তাই তোমার অপেক্ষা
কবে হবে দেখা হৃদয়ের চোখে?

(Visited 1 times, 1 visits today)