আয় কাছে

আয় কাছে, গল্প শোনাবো আয়।
থাক পাশে, বুকে জড়াবো আজ।
আয় মনে, বাসবো ভালো যতনে।
ছুঁয়ে যা, স্বপ্ন ভরা এই ভুবনে।
আয় না তুই, আরো বেশী কাছে
তুই ছাড়া মন সবই যে ভুলে গেছে।
কই পালাবি দূরে আমায় ছেড়ে
ক্ষণিক সময়ে গেছিস হৃদয়টা নেড়ে।
আড় চোখে, তাকালি যখন তুই
এ মনে সবটাই গিয়েছে ছুঁই।
কষ্ট হয়, তোকে ছাড়া প্রতিটা ক্ষণ
সয়ে গিয়েও উতলা আমার এই মন।

(Visited 1 times, 1 visits today)