১. ঢাকায় অস্ত্রের মুখে স্বজনদের জিম্মি করে ‘কিশোরীকে ধর্ষণ’।
২. দিনাজপুর পার্বতীপুরের ধর্ষিত ৫ বছরের বাচ্চার অবস্থা আশঙ্খাজনক।
৩. বাগেরহাটের মোল্লারহাটে সোবহান মোল্লা নামের এক লোক সংখ্যালঘু পরিবারের এক বৌকে আটকে রেখে ১৫দিন ধর্ষণ করেছে।
তিনটা খবরের শিরোনামে চোখ আঁটকে যায়, মুখে থু থু জমে যায়। কিছুই করার নাই। আমাদের আঙ্গুল চুষতে হবে শুধু। পুরুষ আমি, কদিন পর আর লজ্জায় বলতেই চাইবো না আমি পুরুষ।
মোবাইলের স্ক্রিনে খবরগুলো খুব দ্রুত স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি সবাই। না দেখে থাকলেই যেন মনে হবে চারাপাশ খুব শান্ত, কোন অপরাধ নাই। “আমি দেখিনি তো কেউ দেখিনি” – ঠিক এমনই হচ্ছে দিন দিন। কেউ কেউ দুই এক কলম লিখছে, রাস্তায় নামছে কয়েকজন, টুকটাক আন্দোলন হচ্ছে আবার কদিন পর নতুন এক ঘটনা মুছে দিয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু হচ্ছে একটাই প্রত্যেকবারই এক একটি ঘটনা আরেকটি ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে। যেন প্রতিযোগীতা কে কাকে ছাড়িয়ে যাবে।
ঈশ্বর কি আছেন? তিনি কি দেখছেন এ খেলা? কবে হবে এই খেলার শেষ?
আমি আপনি কেউই এই দাঁয় এড়াতে পারিনা। পুরুষ আর নারী না হয়ে মানুষ হতে হবে তবেই হয়ত এ খেলা বন্ধ হবে।