রোজনামচাঃ অপেক্ষা

রোজনামচাঃ অপেক্ষা

আপনি যখন ওভেনে কিছু গরম বা রান্না করতে দিবেন দেখবেন এক এক মিনিট যেন ৩০ মিনিটের সমান। টাইমারের দিকে তাকিয়ে নিজেকে অসহায় মনে হবে।

অপেক্ষা যে সব সময় প্রেমিকার জন্য অপেক্ষার মত মধুর হবে তা কিন্তু না। এই ধরেন বাসা থেকে একটু সকাল সকাল বের হইছেন এই ভেবে যে গাড়িতে সিট পেয়ে যাবেন তাইলে অন্তত আরামে অফিসে পৌছনো যাবে। কিন্তু তার পরের অভিজ্ঞতা সবারই জানা সাজুগুজু করে ঘর থেকে বের হয়ে গন্তব্যে পৌছাতে হয় ঘামাতে ঘামাতে। 🙁

এর পর ধরেন টাকা দরকার এটিএম বুথের সামনে গেলেন, যে বুথের সামনে আপনি কোন দিনই ওই নিরাপত্তারক্ষী ছাড়া কাউরে দেখেননি আজ দেখবেন আপনার সামনে ৫ – ৬ জনের লাইন।আর আরো এক উজবুক অভিজ্ঞতার মুখেও পড়তে পারেন দেখবেন আপনার সামনের জন এটিএমে কার্ড ঢুকিয়ে একটা মিনি স্টেটমেন্ট বের করলো, চিন্তিত মুখে উপর নিচ চেক করতে থাকলো, তারপর মোবাইল বের করে সম্ভবত ক্যালকুলেটরে হিসেব শুরু করলো এদিকে আবার ওনার এটিএমে সেশন শেষ হওয়াতে নটিফিকেশন দিতে থাকলো বেচারা বিরিক্ত হয়ে আবার ঢুকালেন কার্ড এবার হিসেব বাদ দিয়ে টাকা তুল্লেন, আবার একটা স্টেটমেন্ট বের করলেন এবং দেখলেন গুনে যা তুলেছেন আর যা অবশিষ্ট আছে তা মিললো কিনা। যাক খুশি মনে ঢুকলেন বিজয়ীর বেশে কিন্তু কার্ড ঢুকাতেই এটিএম ধীরে কাজ করা শুরু করলো। 😀

আবার ধরেন টাকা জমা দিবেন, আগে থেকেই রশিদ লিখে নিয়ে ব্যাংকে গেলেন যাতে তাড়াতাড়ি করতে পারেন, ১০ জনের পর যখন আপনার পালা এলো কাউন্টার থেকে বিরস বদনে মহিলা জানালেন কি লিখছেন রশিদেতো টাকার অংকই লিখেননি, যান লিখে আনেন? পেছনে ততক্ষণে আরো জনা দশেক মানুষের লাইন লেগে গেছে। 😀

একবার বাস কাউন্টারে গিয়ে অপেক্ষা করছি টিকিটের জন্য কাউন্টার থেকে জানালো ৩ টা সিট খালি আছে খুশি হলাম, আমার সামনে একজন দাঁড়ানো।কিন্তু বেটা একাই ৩টা টিকিট কেটে নিলো। কাউন্টার থেকে দাঁত কেলীয়ে জানালো স্যার একদম পেছনে একটা পকেট সিট খালি আছে, যাবেন?

এক আপু দোকানে গেছেন পুরা দোকান সুদ্ধা তুইলা আনতে। মেলা দিন পর কেনাকাটা করবেন গত সপ্তাহে খুব একটা কিনতে পারেননি। যাই হউক ঢুকলেন এক দোকানে এক জোড়া জুতা চোখে লেগে গেলো বেচারি কেবল বলতে যাবেন ভাইয়া ওইটা দেখানতো, তার আগেই আর এক আপু বলে বসলেন মামা ওইটা দেখানতো? উফ মেজাজটাই খারাপ হয়ে গেলো। এদিক ওদিক ঘুরেতে ঘুরতে দেখলেন ওই আপুটা জুতা কিনেনি আপনিতো মহা খুশি যাক বাবা এইটা আমিই পাবো। কিন্তু দোকানী জানালো ম্যাডাম আপনার সাইজের জুতা হবে না। 😀

(Visited 1 times, 1 visits today)