মোমের আলো

মোমের আলো খুব সুন্দর লাগে, আগুনটায় কেমন জানি মৃদু একটা ভাব। এই আগুনটা দেখলেই আমার হাত দিয়ে ধরে দেখতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় দু আঙ্গুলে নিভিয়ে ফেলতে, হাতের তালুতে আগুন নিয়ে আমার ক্ষমতা দেখাতে ইচ্ছে হয়। আর এই মোমটার ঠিক নিচেই কিন্তু অন্ধকার। কিছুই আর দেখা যায় না। ভেবেছিলাম কাল আর ওপথ মাড়াবো না, কিন্তু সঙ্গী পাবোনা রোজা চলে আসছে তাই না গিয়েও পারিনি। কাল তোমাকে দেখেছি সাথে এই সুন্দর মোমের আলো, ক্যান্ডেল লাইট যাই বল। সুন্দর, খুবি সুন্দর তুমি আর এই আলো। তোমার চোখের তারায় যখন আলো ঝিকমিক করে কেন জানি আমি তন্ময় হয়ে রই। চুল গুলো আদরে আদরে তোমার মুখের চারপাশে আভা এঁকে দেয়। (একবুক কথা জমে আছে কিন্তু শক্তি পাইনা লেখার) তাই আমার এখন বুদ হয়ে থাকায় বেশ আনন্দ। অন্তত কোন কষ্ট ছাড়াই তোমাকে দেখি। স্পর্শ করি রোজ, শতবার, মনের ইচ্ছে যা হয় সবটুকুই।

(Visited 1 times, 1 visits today)