সুপার মুন দেখবো চলেন

১৩ – ১৪ নভেম্বর ২০১৬ তারিখে সুপার মুন দেখবো চলেন, এ রাতে নাকি চাঁদ সবচেয়ে বড় আর সবচেয়ে উজ্জ্বল সুন্দর। ছাদের উপর উইঠা চাঁদ দেখুম আর গান গামু:
চাঁদ সে পরদা কি জিয়ে,
কাহি চুরালেনা চেহেরা মেরা।।
** পুচকু পাচকুরা তোমরা গাইতে পারোঃ
অায় অায় চাঁদ মামা,
টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
** যাগো বিয়া হয়নাই বা গফ নাই তারা গাইতে পারেঃ
রাঘবের –
“চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে”
** কঠিন চাপাবাজ প্রেমিকরা গাইতে পারেনঃ
চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
** দল বেঁধে দেখলে গাইতে পারেনঃ
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥
**বুড়া বুড়িরা হতাশ হবেন না, আপনাদের জন্যও আছেঃ
ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়….
চান্নি পসর রাইতেগো যেন, আমার মরন হয়…
** সবশেষে বিবাহিতরা হতাশ হবেন না আপনাদের জন্যও আছেঃ
যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার,
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
ভাইজানরা আর যাই করেন সাথের মানুষটারে কিছু খাওয়াইয়েন, অন্তত চা কফি হলেও। কারন দুইটা চাঁদ (আকাশেরটা আর সঙ্গী) হয়ত আপনি দেখবেন, আপনার সাথের মানুষের রূপে আপনি হয়ত মজবেন, কিন্তু পাশের জনেরতো একটা চাঁদ দেখে ভালো নাও লাগতে পারে, 😀 তাই সঙ্গে করে কিছু খাবার কিন্না উইঠেন।

(Visited 1 times, 1 visits today)