যদি নাই পারো খোপায় বাঁধতে ফুল,
বেধোনা,
ছড়িয়ে দিও এলোকেশী চুল।
যদি নাই পাও সোনালী আলোর দেখা
দেখোনা,
ভোরের আলোয় গা ভাসিয়ে দিও।
আলগোছে তুলে রাখা এক ফালি চাঁদ
তোমার বারান্দায় ফেলে এসেছি।
রোজ রাতে তাই রুপোলী রঙ
ঝাপসা জানালার লুটোপুটি যায়।
যদি নাই পারো ভালবাসা দিতে
বেসোনা,
ঘৃণার বাগানে বুনে দিও দুঃখের চারা।
যদি নাই পারো ছুঁয়ে দিতে
ছুয়োনা,
অচ্ছুৎ হয়েও কাটিয়ে দেয়া যায়।
আমি আরশিতে চোখ রাখবো না,
আড়ি দেবো ঐ গনগনে সূর্যের সাথে।
তোমার খোঁপায় আমি এঁকে দেবো,
জোনাকির মিটিমিটি আলো।
(Visited 4 times, 1 visits today)