তোমাকে আর বলতে চাই না

আমার মাঝে আমি নাই হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। এইটা বুঝতাম না কিন্তু তোমার দেখা পাবার পর এমন অনেককিছুই শিখেছি যা আগে কখন ভাবিও নি। তোমাকে দেখে এখন কি হয় তোমাকে আর বলতে চাই না। আমার মাঝে আমি হারিয়ে থাকি তাই ভালো। অন্তত আমার ভেতরের একটা মানুষ আমাকে বুঝবে আমি কেমন আছি বা থাকি। তাই বা কম কিসে? আমরা খুব স্বার্থপর এই খুব মানে অনেক খুব। লিখতে বসেছি আজ অনেকদিন বাদে। এই একটা হাঁসির মানে আমার কাছে লক্ষবার জন্ম নেয়ার মত। পারিনা এখন আর লিখতে কেন জানি। তুমি হারিয়ে গেছো আর হারিয়ে গেছে আমার সব।

(Visited 1 times, 1 visits today)