চিন্তা করে দেখলাম জানি দোস্ত বলতে যা বোঝায় তা কি আমার আছে? সেই বন্ধু যে আমার জন্যে জীবন না হোউক অন্তত জীবন দিয়ে দিবো এই কমিটমেন্ট করতে পারে। অথই সমুদ্দুরে পড়ে গেলে উদ্ধারকারী জাহাজ নিয়ে ছুটে আসবে। অনেক ব্যাথায় যখন বুক ভেংগে যাবে অন্তত বুকে হাতটা রেখে বলবে দোস্ত তোর কিছু হবে না আমি আছি। আমার কিছু দরকার হলে ছুটে আসবে আমার বন্ধু পাশে দাড়াবে বলে।
না এইসবই রুপক, কল্পনা, রুপকথা বা প্রাচীন সময়ে এমনাটা হলেও হতে পারতো। এখনকার সময়ে ভাই আপনি আমি বড়ই একা। যুগের সাথে সাথে সব বন্ধুর মানেই পরিবর্তিত হয়েছে। এখন আর কারোরই এমন বন্ধু নাই, অন্তত আমার নাই।
(Visited 1 times, 1 visits today)