আনমনে

বড় বেশি আনমনে আজ সারাদিন
বারান্দায় তোমার ছায়া খুঁজেছি,
রোদের তেজ ছিল না তাই ছায়া হয়েও
পেলাম না দেখা, আনমনে তাই অপেক্ষায়।
তুমি বড্ড বেশি বেখেয়ালি, বুঝোনা,
হয়ত বুঝেও বুঝতে চাও না।
আজ দিন কাটিয়ে দিলাম তোমার অপেক্ষায়,
আজ কেন? রোজ ভোরেও আছি।

(Visited 1 times, 1 visits today)