তুই না থাকলে দিন কাটানো বড্ড ভীষণ দায়
মন খারাপ আর একাকিত্ত ভীষণ ভাবে পায়।
তুই ছাড়া মুহূর্তরা ভীষন সাদা কালো
হাত ঘড়িটা সময় দিচ্ছে বিচ্ছিরি এলোমেলো।
সকাল হতেই জানালাতে ভীষন অন্ধকার
আজকে দিনের আকারটাও বড্ড নিরাকার।
যেমন করে লেখার খাতা শুন্য রয়ে যায়
তুই ছাড়া মনটাও ভীষন পাগল প্রায়।
আমি যেন একলা মানুষ একলা একা রই
বুক পকেটে হাতড়ে খুঁজি কোথায় যে তুই?
তোর সঙ্গটা বড্ড বেশি হৃদয়ের প্রয়োজন
তুইতো জানিস তোকে ছাড়া কেমন আয়োজন?
আনমনে তাই সকাল হতে তোর পথের পানে
চেয়ে আছি অপেক্ষাতে বড্ড গোপনে।
(Visited 4 times, 1 visits today)