চোরাবালি

তুমি সত্যিই চোরাবালি

অথই আর অকুল তোমার সীমানা,

অনেকটা জুড়ে তুমি আছো,

হৃদয়ের মাঝখানে তোমার বসবাস,

চারপাশের সব ভালোবাসা

চৌম্বক শক্তিতে টেনে নাও।

আমি পথিক হেঁটে চলি অবিরাম

ভালোবাসা বিলিয়ে যাবো বলে।

আমি দিকভ্রান্ত,

আমি জানিনা পথের দিশা,

আমি অস্থির বিলিয়ে যাবার খোঁজে।

তোমার স্পর্শ পেতে অবিরাম ছুটে যাই।

কি পাবো জানিনা, তুমি চোরাবালি

আমি হারিয়ে যেতে চাই তোমার মাঝে

সেই অথই আর অকুল গহীনে।

শেষতক তোমার স্পর্শ পেলে জীবন ফিরে পাবো।

(Visited 1 times, 1 visits today)