তোমাকে ছুঁয়েছি, ছুঁয়েছি আজন্ম, বহুবার।
ইচ্ছেদের কমতি নেই, অবসর নেই।
অনন্তকাল ধরে খুঁজে খুঁজে তোমার অবয়ব,
তোমার চিনহ বয়ে যাবো হ্রিদয়ে।
বিশাল অরন্য, সমুদ্দুরের প্রান্তসীমা, অসীম আকাশ,
শংখচিল, আমার দুজোড়া চোখ
তোমার প্রতিক্ষায়, তুমি আসবে বলে এতো আয়োজন।
তোমাকে ছুঁয়েছি, ছুয়ে যাবো আজন্ম,
তোমার অধর জুড়ে সাদা মেঘের ভেলা,
নীল পদ্মের আভা ঠিকরে পড়ছে।
অপলক নয়নে তোমাকে দেখছে অন্তর।
রেশ রয়ে যায়, তুমি চলে গেলে থেমে যায়,
জীবনের গতি, স্পন্দন শম্বুক গতি।
অনন্তকাল ধরে খুঁজে খুঁজে তোমার অবয়ব,
তোমার চিনহ বয়ে যাবো হ্রিদয়ে।
(Visited 2 times, 1 visits today)