জানিনা কেমন করে তোমায় আমি পাবো?
জানিনা কি ভুল হলে তোমাকে হারাবো?
কেমন করে তোমায় আমি হৃদয়ে জড়াবো?
শুন্য বিকেল পূর্ণ করে কষ্টকে সরাবো।।
আজো আমি একা আছি
একা হৃদয় নিয়ে
দুখরা সব হৃদয় মাঝে
গিয়েছে যে সয়ে।
ভীষন ঝরে হাবুডুবু
অন্তহীন এ জ্বালা
এবার আমি তোমায় পাবো
আমার সুখের পালা।
যতটা আপন করে তোমাকে চেয়েছি?
জানিনা ততটাই আমি কি পেয়েছি?
আবেগে জড়িয়ে আছি
মায়াতে প্রেমে পড়েছি
আজো আমি খুঁজে ফিরি আপন আঙিনাতে
যেভাবে চেয়েছি তোমায় পেয়েছি কি তাতে।
জানিনা কেমন করে তোমায় আমি পাবো,
জানিনা কি ভুল হলে তোমাকে হারাবো
কেমন করে তোমায় আমি হৃদয়ে জড়াবো?
শুন্য বিকেল পূর্ণ করে কষ্টকে সরাবো।।
(Visited 1 times, 1 visits today)