আমি পথে হাটি, পথে হারাই
হাটি আপন মনে, ভীষন আনমনে।
গোপনে তোমারে খুঁজি, খুঁজি ভীষন ঝড়ে
আমার আপনাতে, আপন হৃদয় দিয়ে।।
মাঝ রাত্তিরে বৃক্ষরাজি জ্যোৎস্না স্নানে গেলে,
জোনাক পোকা আপন আলোয় ভুবন রাঙ্গালে,
নীলচে রঙের কাব্যগুলো রোজ ফুরিয়ে গেলে,
চোখ ধাঁধানো রঙ্গের খেলা চোখে সয়ে গেলে,
গোপনে তোমারে খুঁজি, খুঁজি ভীষন ঝড়ে
আমার আপনাতে, আপন হৃদয় দিয়ে।।
ঘোর জাগানো সন্ধ্যে বেলায় ময়ূরাক্ষীর বাঁকে,
একা এ প্রাণ একাকিত্তে তোমার ছবি আঁকে,
আকাশ থেকে মায়ার আলো পৃথিবীটা ছুঁলে,
আজকে তুমি আমার হলে যেমনটা রোজ ছিলে।
গোপনে তোমারে খুঁজি, খুঁজি ভীষন ঝড়ে
আমার আপনাতে, আপন হৃদয় দিয়ে।।
আমি পথে হাটি, পথে হারাই
হাটি আপন মনে, ভীষন আনমনে।
গোপনে তোমারে খুঁজি, খুঁজি ভীষন ঝড়ে
আমার আপনাতে, আপন হৃদয় দিয়ে।।
(Visited 7 times, 1 visits today)