মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের পকেটে একটা আলাদিনের চেরাগ রাখি। যখন তখন ঘষা দিয়েই পূরণ করে নিবো ইচ্ছেমত সব আবদার। এমন এমন সব আবদার করবো দৈত্যই অবাক হয়ে যাবে।
– ইচ্ছে হলেই বলবো যাওতো ঐ যে লোকটা রাস্তার ধারে হিসু করছে ওর কানের নীচে কষে একটা চড় মেরে আসো।
– বলবো যাওতো ঐযে ডাইনে যাবার লাইনে সোজা যাবার গাড়ি ঢুকাই দিয়ে জ্যাম লাগাইছে তারে বাম্পারে একটা আস্তা লাত্থি মাইরা আসো।
– বলতাম এইমাত্র যে লোকটা বাসের ভেতর থেকে থুথু ফেললো বাইরে, ওরে চোখে মুখে তারা দর্শন করাই আসো।
– আর তার থেকেও বেশী করে বলবো বাজারের দ্রব্য মূল্যের দাম যারা বাড়ায় তাদের এইটা বুঝাই দাও যে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ৪-৫ জনের সংসার চালানো কতটা কঠিন। একদম হাড়ে হাড়ে বুঝাই দিবা। তাদের আরো বুঝাই দিবা সংসারের বাচ্চাগুলোর পেছনে প্রতি মাসে কত খরচ হয়? কত খরচ হয় কাঁচা বাজার, মাছ, মাংস, শুকনা বাজারের জন্য?
– দৈত্যকে বলবো আমার ভেতরকার অনুভূতি, আমার ক্ষমতার সীমানা, আমার ইচ্ছেগুলো মিলিয়ে মিশিয়ে জাস্ট কপি পেষ্ট করে কোন এক দেশ পরিচালকের ভেতর দিয়ে দাও যাতে সে বুঝে আমি বা আমার মত অনেকেই কি অমানষিক যন্ত্রনার মধ্যে থাকি? কি পরিমাণ কাটাকুটি করি প্রতি মুহূর্তে হিসাবের খাতায়? কি পরিমাণ নিজের ভেতর মিশিয়ে নিয়েছি একটা শব্দকে “মানিয়ে নেয়া বা এডজাস্ট করা”। যা করে করে প্রতি দিনের তালিকা থেকে এইটা ঐটা বাদ দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি কোন মতে।
এই মানিয়ে নেয়ার ক্ষমতা যার আছে সে টিকে যাচ্ছে যার নেই সে টিকতে না পেরে হতাশায় দিন গুনছে।
# এ দিকে আমার আবদারের তালিকা কেবল বেড়েই চলেছে ঐ যে কথায় আছে না খেতে দিলে সুতে চায়। তাতে কি? দৈত্যের কাছে চাইতে তো আর টাকা লাগে না।
– দৈত্যকে বলতাম তুমি অন্তত ঢাকার রাস্তা গুলো একটু ঠিক করে দাও।
– আর পারলে মশা গুলোরে ধ্বংস করে দাও।
– পারলে ওয়াসার পানিতে যে ময়লা আসে তার মাথায় একটা বড় পিউরইট বসাই দাও।
– মোবাইল কোম্পানী গুলরে ধইরা ধইরা কয়েকটা করে আছাড় মারো যাতে করে তারা এই ইচ্ছে মত ইন্টারনেটের বিল রাখতে না পারে।
– আমার বাচ্চাকে বিশুদ্ধ ফল খাওয়াবো এনে দাও।
# দিন শেষে দৈত্য ব্যাটার জন্যই মন খারাপ হলো এতো এতো আবদার তার কাছে ছিল সে নিজেই শেষে উল্টা আমার কাছে আবদার করে বসলো আমারে কি এইবারের মত মাপ করে দেয়া যায় না? আপনার প্রত্যেকটা আবদার পুরুন করতে গেলে আমার সব স্পেশাল পাওয়ার শেষ হয়ে গিয়ে আমি সাধারণ মানুষে পরিণত হয়ে যাবো।
আসলেই কি তাই এই দেশ এই শহরকে সাজাতে কি আলাদিনের দৈত্যও হার মানবে??