শেষ রাতে

শেষ রাতে যেদিন তোমায়
শুনিয়েছিলাম হ্রদয়ের গল্প
সেদিন থেকেই তোমার চোখে
সূচনা হয়েছিল প্রেমর অল্প স্বল্প।
আমি গন্ধ এনেছিলাম মুঠো ভরে
জোনাক পোকার আলোয়।
চাঁদের ঐ রুপোলী আলো
রেখেছি আজো কৌটোয় ধরে।
এক নিমিষে ছুঁতে পারি
তোমার ছুঁয়ে দেয়া আঙ্গুল।
অভিমানী তুমি বড্ড বেশী
কবেই দিয়েছো আড়ি।
– তসৌ – ১৬-০৭-২০১৭/ ১২ঃ৪৭

(Visited 3 times, 1 visits today)