সুপারম্যান

২০১৩ আমি থাকতাম ৫ তলায়। আমি যখন প্রথম ফ্রিজ কিনি তো ফ্রি হোম ডেলিভারি ছিল। দোকানের ভ্যানে করে এক লোক একাই নিয়ে এলো ফ্রিজ। আমি তো একটু বিরক্ত আবার আমাকে আরেক জন লোক নিতে হবে এই ফ্রিজ ৫ তলায় তুলতে। ওকে বলতেই সে আমাকে বললো ভাই থামেন আমারে ৫ মিনিট সময় দেন। আমি চোখ কপালে তুলে তাকাই ছিলাম আর সে মুহূর্তে ফ্রীজের বক্সের দুইটা ফিতা ধইরা স্কুলে পোলাপাইন কান্দে কইরা ব্যাগ নিয়া যেমনে যায় ঠিক তেমনে কান্দে লইয়া ৩ মিনিটের মধ্যে ৫ তলায় গুনা গুনা ১০০টা সিড়ি বেয়ে উঠে গেলো। সেদিন বুঝছিলাম বাঙ্গালী কেমনে ৯ মাসে দেশ স্বাধীন করছিল। 😀

(Visited 2 times, 1 visits today)