তন্ময়

চোখের মায়ায় সকাল বিকাল পড়ছি আমি
ছলছলে চোখ অপূর্ব ।
হাত বাড়িয়ে ছুঁতে গিয়ে বিষম খাই
অদ্ভুত এক মায়া জড়ানো অবয়ব।

আমি তন্ময় হয়ে দেখে যাই।।
তোমার গালের তিলটা যেন
ভীষণ সুখের ল্যাম্প পোষ্ট।
ইচ্ছে হলেই জলে উঠে যখন তখন।

ঠোঁট জুড়ে মায়া জড়ানো
অনেক বেশি আবেগ,
আকর্ষন পোকার মত
আলোর দিকে যেমন।।

বনলতা দেখিনি আগে
দেখেছি কালো চুল
রাগ করো না, ইচ্ছে করেই বা
অনিচ্ছাতে করি যদি ভুল।।

কৃষ্ণকলি তুমি আমার
ভালোলাগা ক্ষণ
চাইলেই যে ছুঁতে পারি
এতো বেশি আপন।

(Visited 1 times, 1 visits today)