তুই ছুঁলি যখন

তুই ছুঁলি যখন,
ইচ্ছেরা পাগল তখন।
চেনা আলসেমি ঠেলে
ঢলে পড়ে তোর গলে।
শীতল চায়ের কাপ,
ইচ্ছে পোকার ধুপধাপ।
কান্না জমায় কথায় কথায়
হৃদয়ের জানালায়।
স্বপ্ন খুঁজে অবিরাম,
পাশে ঠেলে অভিমান।
আবার সেই ভোর হবে
প্রশ্ন গুলো সেই কবে,
মিলিয়ে নিয়েছে উত্তর,
এলোমেলো অন্তর।
মিলেছে তোর ছোঁয়ায়,
কুয়াশা ছেড়ে গেছে ধোয়ায়।
কাগজের খামে ভরে
কথা গুলো যাচ্ছে উড়ে।
ছুঁয়েছে তোকে আদরে
চেনা যত আবদারে।
দূরত্ব মিলিয়ে যায়
তোর আমার চাওয়ায়।।

(Visited 15 times, 1 visits today)