থমকে গিয়ে চমকে তাকায়
হেলে দুলে মাথা ঝাঁকায়।
ভীষণ রকম আঁকার প্রকার
চাল চলনে মজার ব্যাপার।
প্রকান্ড তার আয়তন
চলতে ফিরতে সচেতন।
ইয়া বড় দাঁতের মালিক
রোদ পরলেই দেয় ঝিলিক।
মায়ায় ডুবে দুই নয়ন
বিস্ময়ে তার চাঁদ বদন।
কুলার মতন দুইটি কান
হাঁটতে বসতে কেবলি খান।
আস্ত কলা গাছ দিয়ে
নিত্য আহার দেয় চালিয়ে।
দেখতে যদি পেতো সে
নিজের বিশাল দেহটাকে,
তুলকালাম বাঁধিয়ে দিতো
মুঠোয় পুরে তুলে নিতো।
(Visited 6 times, 1 visits today)