তোমার গায়ের গন্ধ

আমার স্বপ্নের সুক্ষ সূচনায় তোমার গায়ের গন্ধ।

সন্ধ্যাকালের ধুপ বা দূর থেকে ভেসে আসা,

এক মোহময় ভালো লাগার পরশ,

এক ঝটকায় আমার বুকে কাঁপন ধরায়।

আমি উতলা হই তোমার স্পর্শ আর সুগন্ধি মেখে

আমি অপলক চেয়ে রই তোমার রাঙ্গা ঠোঁটে

গোধুলীর আলোর খেলা চোখ ধাঁদিয়ে দেয়।

তোমার কালো চুল সন্ধ্যার মেঘমালা

আঁধারে আমার স্বপ্নের শেষ।

(Visited 1 times, 1 visits today)