অস্পৃশ্য অনুভুতি

অনন্তকাল জেগে থাকার প্রত্যয়ে

তোমাকে খুঁজে নিয়েছি।

চাদের আলো বা সূর্যের তেজ,

তোমার মুখছবি আমি চেয়ে দেখেছি।

অসীম এই পথ যদি শেষ না হয়?

তোমার হাত ধরে হেঁটে যাবো লক্ষ কোটি মাইল।

তবুও তুমি আমার, সমুদ্দুর বা অরন্যের মাঝে,

আমার হৃদয় জুড়ে মেঘের ফাঁকে আলো তুমি।

আমার স্মৃতিগুলো জীবন পায় তোমার ছোঁয়াতে।

জানি এ অস্পৃশ্য অনুভুতি,

তবুও তুমি আছো, হাত বাড়ালে বা অন্ধকারে

তোমার গন্ধ খুঁজে পাই আমার ঠিক হৃদয়ের গভীরে।

(Visited 1 times, 1 visits today)