আমার সাহস আর সীমানাটা আমি জানি।
আমি নির্বাক নয় সবাক আমার ভাষা।
আমার অনুভুতি আমার সম্পদ,
আমার ভালোবাসা আমার তীব্র আকাঙ্খার
এক সুচনা, জন্মান্তর ছুটে চলার গতি
আমি পেয়েছি আমার আকাংখার খুব কাছ ঘেঁষে।
একাকী হতে চাইনা একসাথে ওই যে দূরের
পথ দেখছো হেঁটে যাবো, হাতের উপর হাতের তীব্র আলিঙ্গন
মেঠোপথে আঁকাবাঁকা ছুটে চলা গোধূলি বেলায়।
সূর্যের রং আঁকা আছে দিগন্তে।
আমি হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমার নরম গালে
রোদের ছোঁয়া, লুকুচুরি আর লুটোপুটি।
আমি চাই ভোর হবে চোখের সামনে
তোমার সন্নিকটে আমার সারাটা রাত বিসর্জন।
তীব্র আবেশে ঠিক বুকের গভীরে
আস্টে পৃষ্টে বেঁধে রেখেছি তোমার স্মৃতি।
(Visited 1 times, 1 visits today)