ভালোবাসি বলতে এখন হৃদয়ে পদ্মফুল ফোটে
তোলপাড় করা অনুভুতি হৃদয়ে ঝড় তোলে,
যেন এক কিশোরের পরিশুদ্ধ মন ঢেউ খেলছে,
হৃদয়ের জমিনে নীল পদ্ম ফুটেছে রাশি রাশি।
তুমি সন্ধ্যার আকাশে সূর্যের শেষ আলো
লালচে রঙে রাঙ্গানো ধীর লয়ের মেঘমালা।
দূর থেকে উড়ে আসা একঝাক পাখি
আমি দলছুট তোমার মোহে
তোমার আকর্ষণ আমকে গ্রাস করছে
দিনে দিনে নিকট থেকে সন্নিকটে টেনে নিয়ে
আলতো আলিঙ্গনে জড়িয়ে নিয়েছো সাত রঙের মায়ায়।
অপ্সরি তুমি সাত আসমানে তোমার বাস
স্বর্গের দরজায় দাঁড়িয়ে হাতছানি দিচ্ছ তুমি।
আমি ভালোবাসি তোমায় বলতে চেয়েছি অজস্রবার
তবুও অতৃপ্তি মন কে পোড়ায়।
কেন জানি হৃদয় দিয়ে অনুভুতিটুকু ঠিক
বলা হয়ে উঠে না, পারিনা বা অদৃশ্য কোন এক
অতৃপ্ত ভালোবাসা আমাকে তৃপ্ত হতে দেয় না।
তুবুও ভালোবাসি তোমায় চাঁদের আলোয়,
ভালোবাসি নীলজল দিগন্তে, গাংচিল হয়ে
ভালোবাসি ঝুম বৃষ্টিতে, পা ডুবিয়ে।
(Visited 2 times, 1 visits today)