ঝুম বর্ষায় পা ডুবিয়ে ভিজতে চেয়েছি

তোমার অধর ছুঁয়ে বৃষ্টির ফোঁটা নামবে
আমি অপেক্ষায় আছি, পূর্ণতা পাবো।
তোমার চোখের কোনে জল, আমি চেয়ে আছি।
দু হাতে গঙ্গা যমুনা ভরে নেবার সাহস করেছি
আমি পারি, তুমি আছ বলে।
ঘন কুয়াশার শুভ্রতা তোমাকে
আমার কাছ থেকে আড়াল করতে পারেনি।
মনে আছে?
ঝুম বর্ষায় পা ডুবিয়ে ভিজতে চেয়েছি
পুকুর ঘাটের শ্যাওলা ধরা সিড়িতে?
নিকশ কালো আঁধারে পাশাপাশি
তোমার আলিঙ্গন চেয়েছি বুকের মাঝে?
রুপালী চাঁদের আলোয় তোমার চোখের
আকর্ষণ আমাকে মাতাল করে দিয়েছিল।
হাতে হাত রেখে দিব্বি কাটিয়ে দিয়েছি
অজস্র রাত সেই সবুজ ঘাশের স্পর্শে।
দুহাতে তোমার কোমল গাল আমার করে নিয়েছি
আমি ভালোবাসি মাতাল হতে তোমার স্পর্শে।

(Visited 2 times, 1 visits today)