মিশ্র প্রতিক্রিয়া

ছুঁয়ে দিতে চেয়েও কেমন জানি একটা বাঁধা পাই
স্বপ্ন ভেবে জেগে উঠি, ভেঙ্গে যায় স্বপ্ন।
দিনের আলোর মত তোমাকে প্রতিনিয়ত দেখি
রাত হলেই ভর করে আলো আধারির খেলা।
চাঁদের আলোয় তোমাকে স্পষ্ট দেখি।
আবার হুট করেই ছায়া হয়ে যাও।
জীবন তো মরীচিকা নয়, আসলে জীবন কি?
আমি মাঝে মাঝে ভাবতে চাই, উত্তর খুঁজে পাই না,
ছোট্ট একটা জীবন কয়টা দিনে হয়?
যার সবটা জুড়ে তোমার বিচরণ,
তোমার উপস্থিতির ছোঁয়া,
তোমার মন্দ লাগা, ভালো লাগা,
নিজের অতৃপ্তি, পারিনা তৃপ্ত হতে,
ভালোবাসা কি এমন, তৃপ্ত হওয়া যায় না?
সাদা আকাশে ভেসে বেড়ানো মেঘের দল
আকাশের কি সাধ্যি বল মেঘকে বারন করে।
আমার ভেতরে একটা সত্ত্বা আছে যার পুরোটা তুমি,
জানিনা কি হবে? জানিনা কি হচ্ছে?
জানি ভালোবাসি, কাঙ্গাল আমি তোমার, তোমার ভালোবাসার।

(Visited 1 times, 1 visits today)