ঠোঁটের অবাধ্যতায়

আয়োজন করে এই পথে
আমি হেটে যেতে চাই তোমার হাত ধরে।
তোমার কপালে চুলের খেলা, চুম্বন বা চুলের অবাধ্যতা;
ঠোঁটের উপর আছড়ে পড়া,
রক্তজবা ঠোঁটে লুটোপুটি খায় রাশি রাশি কালো চুল।
কালো চুলে রং মেশানো; ঠোঁটের অবাধ্যতায়।
ছল ছল নিস্তব্ধতা দিঘির জল।
তোমার চোখে হাবুডুবু খায় এই প্রাণ।
তোমার চিবুকে রংধনু আজ ম্রিয়মাণ,
আমার আকাশ নীলচে থেকে সাতরঙা
সবই তোমার ছোয়ায়।

(Visited 1 times, 1 visits today)