তুই ঘুম চেয়েছিস তাইতো আমি স্বপ্ন কিনে দেবো।
তুই নীলচে রঙের শাড়ি চাইলে আকাশ এনে দেবো।
তুই খুব সকালের শহর চাইলে কুয়াশা জড়াবো।
ভালোবাসবি আমায় বলে হৃদয় দিয়ে দেবো।
ধোয়া তোলা চায়ের সাথে হাজার কয়েক ফুল।
জোনাক পোকার আলো চাইবি সাথে কানের দুল।
সুখের আবেশ ছড়িয়ে দিলে সঙ্গোপনে থাকা।
তোর আর আমার জীবনটাকে এক সুতোতে রাখা।
সুখটুকু তাই ইচ্ছে মত আমার করে নেবো।
অর্ধেকটা তোর বাকিটুকু দুজন মিলেই নেবো।
(Visited 1 times, 1 visits today)