ভো-কাট্টা ঘুড়িটা

বিকেলের শেষ বাসে
তোমার আসার কথা ছিল।
আজ অবধি বসে আছি।
জানালার ফাঁক গলে
লালচে রঙের শাড়ির আঁচল
বাতাসে প্রতিবাদী।
শিশিরের ফোঁটা ছলকে এসে
তোমার নাকের ডগায়।
বেহিসেবি সময়ের ফেরে
ভো-কাট্টা ঘুড়িটা।
আলগোছে অবাধ্য চুল
চোখের সাথে সন্ধি আঁটে।
ছোট্ট কালো টিপ
কপালের মাঝে বৃত্ত আঁকে।
তোমার আসার কথা ছিল
আমি আজ অবধি বসে আছি।
বাঁকা ঠোঁটের মায়া ধরানো হাঁসি,
খিল খিল করে হেঁসে উঠার ক্ষণ,
তাকিয়ে থাকা হৃদয়ে বড্ড বিঁধে।
এসবই হয়ত ভ্রম, স্বপ্ন, হৃদয়ের কথা।
তবুও আমি বসে আছি
তোমার আসার কথা ছিল।

(Visited 1 times, 1 visits today)