হিংসুটে

আমি স্বপ্ন দেখি তুই
মনটা ছুই ছুই।
তোর চোখের ভাষা
গভীর ভালোবাসা।
নিত্য দিন
তুই হীন।
বড্ড বেশী হিংসুটে
তোকে ছাড়া মারকুটে।
আমি চাইছি তোকে
আসছে বৈশাখে।
তোর লালচে গালের ছোঁয়া
মনের মাঝেই হারিয়ে যাওয়া।
বড্ড বেশী বেহায়া
চোখে বেশি মায়া।
ভালোবাসি
মুচকি হাঁসি।
ভালো লাগা
গভীর রাত জাগা।
চোখের পাতায় তুই
ইচ্ছে হলেই ছুই।
রংধনু রঙে
থাকবি সঙ্গে।
যাবো ঐ দূরে
ভালোবাসায় মুড়ে।
আজীবন
রাখব জীবন যৌবন।

(Visited 1 times, 1 visits today)