কঠিন জীবন

জীবনটা আসলে অনেক কঠিন। আশে পাশের মানুষ, সিস্টেম, ব্যবহার, মন এবং শারীরিক এ কয়টা বিষয় বেশ ওতপ্রোতভাবে জড়িত জীবনে কেমন আছি তার উপর। জীবনে অনেক ধরনের সময় আসে। একই রকমের অনুভিতি হাজারবার হয়। কখনো মনে হয় এইতো বেশ আছি। আবার মনে হয়, না জীবনে কিছুই হলো না। তখন মনে হয় আশে পাশের সব মানুষগুলোই খারাপ, এরাই আমার পা টেনে ধরছে, আমাকে বিপদে ফেলছে। আবার যখন অনুভুতিটা সুখের হয় তখন মনেহয় জানটা কেটে হাতে তুলে দেই বা এরাই তো আমার প্রিয় মানুষ। বিষয়টা আসলে প্রিয় মানুষের বেলায়ও একই। যখন নিজের চোখে কোন কিছু দেখবেন প্রিয় মানুষটার তখন মনে হবে আরে ওতো এমনই। ও এমনটা করতেই পারে। কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই যে এই মানুষটাই আমাকে প্রচন্ড ভালোবাসে। আসলে মানুষের মনটাই যত নষ্টের মূল। ভাবনা চিন্তাগুলো এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। যখন খারাপ কিছু ঘটতে থাকে একই সাথে দেখবেন অনেকগুলো খারাপ ঘটনা পরপর ঘটে যাচ্ছে। খারাপ খবর বাতাসের আগে যেমন ধায় তেমন তারা দল বেঁধেও চলে। প্রিয় মানুষটা বাছাই করার বেলায়ও কিছু বিষয় থাকে। দেখবেন মাঝে মাঝে কাউকে খুব ভালো লেগে যাবে। মনে হবে একে ছাড়া বেঁচে থাকা কঠিন। আবার কখনো দেখবেন যে না সে ঠিক আমার মত না। কিন্তু দেখবেন যার জন্য বিনা কারনেই আপনার মন কাঁদবে, যার কথা বিনা কারনেই মনে পরবে, যার খুব বেশি খেয়াল রাখাতে সুখ হবে, হৃদয়টা খুলে দিয়ে দিতে যাকে মনে চাবে, যার একটুখানি কষ্ট আপনার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে, যাকে বকা দেয়া শুরু করলে মনে হবে খুব বকা দেই, আবার ভালোবাসার সময় দেখবেন দিসেহারা হয়ে যাবেন কি করলে তৃপ্তি নিয়ে বলা যাবে আমি তোমাকে ভালোবাসি। এই বিষয়গুলো যার ক্ষেত্রে ঘটবে চোখ বুজে তাকে ভালোবেসে যান সেই আপনার প্রিয়মানুষ নিঃসন্দেহে। মাঝে মাঝে দেখবেন খুব করে যখন আশ্রয় খুঁজছেন প্রিয় মানুষটার কাছে সে হয়ত বুঝতেও পারবে না যে আপনার খুব বেশি পরিমান তার সঙ্গ দরকার। এর মানে সে আপনাকে ভালোবাসে না তা না। সে আসলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় ঠিক কি করে প্রিয় মানুষটাকে ভালো রাখা যায়। আবার এমনও হতে পারে আপনি যাকে প্রিয় মানুষ ভাবছেন সে হয়ত আপনাকে প্রিয় মানুষ না ও ভাবতে পারে। আসলে সবই ঐ মনের ব্যাপার। সঠিক মানুষের খোঁজ হয়ত দেখবেন জীবনের শেষ দিনও পাবেন না। মানুষের মন খুব বেশি অদ্ভুত। কেউ কারো মন বুঝতে পারে না। আসলে বোঝা সম্ভব না। দেখবেন মাঝে মাঝে এমন হচ্ছে আপনি দৌড়াচ্ছেন প্রিয় মানুষটার পেছনে পেছনে সে হয়ত বুঝতে না পেরে আরো জোরে দৌড়াতে থাকবে। আপনার আশে পাশের পরিবেশ আপনার ভালো থাকা অনেকাংশে নির্ধারণ করে দেয়। ধরেন যে অফিসে আপনি চাকরি করছেন আপনার সহকর্মীরা আপনার সাথে ঠিক ব্যবহার করছে না তাতে করে সেই অফিসে আপনার টিকে থাকাই কঠিন হয়ে যাবে। আবার একই ভাবে আপনার প্রতিবেশি যদি ভালো সহায়তা না করে দেখবেন সমাজে আপনার থাকাটাও কঠিন হয়ে যাবে। মাঝে মাঝে মানুষকে চিনতে পারবেন না। খুব কাছে মানুষ হুট করেই অচেনা হয়ে যাবে। মুহূর্তেই ভালো মানুষ খারাপ হয়ে যাবে জীবনে আবার বিপরিতটাও। তাহলে কি করবেন নিজেকে বদলাবেন? তাহলেতো সেই একই হলো মানিয়ে নেয়ার খেলা শুরু হয়ে যাবে। অভিনয় দক্ষতা অর্জন করতে হবে। ভান ধরা শিখতে হবে। আবার অন্যকেও নিজের মত করা সহজ কাজ না। অতএব কি করবেন? উত্তর খুঁজতে থাকুন। আর দিন দিন হৃদরোগের ঝুঁকি বাড়াতে থাকুন।

(Visited 1 times, 1 visits today)