সবই আছে তবুও বুকের মাঝে শূন্যতা
কি যেন না থাকার কষ্ট।
তোমার চোখে রোজ দেখি
তবুও হারিয়ে ফেলার কষ্ট।
রোজ তোমায় ভালোবাসি
আবার মুহূর্তেই তোমাকে অনুভব করি।
তোমার হাঁসি নিত্য দেখি
তবুও সেই হাঁসি খুঁজি।
কেমন জানি টান পাই
হৃদয়ের খুব গভীরে।
কিছু হারিয়ে ফেলার ভয়,
কিছু না পাওয়ার শূন্যতা।
আসলে কেমন জানি?
খুব সুখের মাঝেও কষ্ট।
তুমি পাশে আছ তবুও কেমন শূন্যতা,
ভালোবাসাটা আসলে হয়ত এমনই।
পেয়েও না পাওয়ার কষ্ট কষ্ট সুখ।
(Visited 1 times, 1 visits today)