আর তো পারিনা থাকতে
ও আমার জান পাখি।
হৃদয় এ রক্তক্ষরণ
রোজ তোমাকে কাছে পেতে।
ব্যাকুল এই মন,
অনুক্ষণ তোমার খোঁজে আচ্ছাদিত
সুখের অনুভবে।
কি মধুর অপেক্ষায় রত আজীবন।
ধরনীর মাঝে অসীম এ ভালোবাসা
তোমার তরে হৃদয় ভাসিয়ে নেয়।
কতটা ভালোবাসলে বল কাছে পাবো,
ছোঁয়ার অনুভুতি সমেত।
এ হৃদয় শুন্য আজ তুমি বিহনে
ভাবনারা ছুটি নেয় তোমার আহ্বানে।
খুব কাছে চাইছি তোমায়,
বড্ড প্রয়োজন তোমায়।
সুখের আবেশে জড়িয়ে রাখবো
জেনে রেখো শেষকথা।
(Visited 1 times, 1 visits today)