তুমি আমি মিলে মিশে
একাকার,
দিন থেকে রাত ভারি
হাহাকার।
চোখের আড়াল যে
তুমি,
তাইতো হাহাকার বুকটা
মরুভুমি।
কই তুমি খুঁজে যাই
সারাবেলা,
তুমি ছাড়া আমি যে বড়ই
একেলা।
এবেলা ওবেলা সারাবেলা
তুমিময়,
তোমাকে হারিয়ে ফেলার
ভয় হয়।
ভীতু আমি, প্রেমিক আমি
তোমার
তাইতো মনের গহীনে ভয়টা
আমার।
বড়ই স্বার্থপর আমি তোমায়
নিয়ে,
উদাসীন হয়ে যাবো, মহান হতে
গিয়ে।
এ স্বপ্নেও ভেবো না, অতোটা মহান আমি
হবো না,
অক্ষের ধন অমুল্য, জান গেলেও যা
ছাড়ে না।
ততটাই অমুল্য তুমি
আজ,
এ নিঃশ্বাস যতক্ষণ করবে
কাজ।
বড্ড অসহায় আমি তোমাকে
ছাড়া,
বলতে সহজ, শুনতেও মনে হয়
ছন্নছাড়া।
কি রেখেছি এই বুকে দেখে
যাও,
খুঁজে পাবে তোমারই সব, যাই
পাও।
এক বুকে যতটা পারা যায়
রেখেছি,
সবটাই তুমি, এ যাবত যতটুকু
দেখেছি।
(Visited 1 times, 1 visits today)