আমার প্রাণের বাংলা

আমার সোনার বাংলা, আমার প্রাণের থেকেও বেশী
জীবন হয়ত দেইনি আমি, তবুও ভালোবাসি।
ফলে, ফসলে হরেক ফুলে রঙ্গিন এই দেশটা
নদীর জলে, সাগর কুলে, পাহাড় জুড়ে রেশটা।
কি নেই বলো তোমার মাগো ছড়িয়ে ছিটিয়ে আছে
সম্পদ বলো সোনা বলো সবই তোমার আছে।
ক্রমিক মানে হয়ে গেছে লক্ষ প্রাণের যুদ্ধ
ভাষার জন্য দেশের জন্য বাঙ্গালী বিক্ষুব্ধ।
৪৮ বা ৫২ আর ৭১ এর শেষে
শত, হাজার লক্ষ গুনে জীবন গেলো নিঃশেষে।
আমার মায়ের আচল ধরে হায়না মজা লুটে
বাবার কপাল, ভাইয়ের বুকে আঘাত হানে বুটে।
আমার বোনের ইজ্জত হলো কুকুরের খাবার
জাতির পিতার জীবনটাও তোরাই নিলি আবার।
হায়না আর রক্ত পিপাশু, নর পিশাচের দল
এইবার তোদের সময় হলো নরকের দিকে চল।

(Visited 3 times, 1 visits today)