শব্দ আর দৃষ্টি সীমানা

কিছু সুন্দর এমনই হয়ত চোখ আটকে যায়,
শব্দ আর দৃষ্টি সীমানার একটা মেল বন্ধন ঘটে।
স্পর্শ আর চোখে চেয়ে দেখা হয়ত একই নয়
কিন্তু মাঝে মাঝে চোখ দিয়েও তো ছুঁয়ে দেয়া যায়।
অচীনপুরে চলে যেতে ইচ্ছে হয় মাঝে মাঝেই
ইচ্ছে হয় উড়াল্ দেই বাঁধাহীন আকাশে
পাখি বা ভো কাট্টা ঘুড়ি হয়ে দূরে আরো দূরে।
হয়ত আর ফিরে আসবো না জানি
তবুও মরিচিকা নয় তোমায় ভালোবেসেই ওই দূরে
হউক না সমুদ্দুর বা হিমালয় পাড়ি দিতে,
সূর্যের খুব কাছাকাছি গিয়েও বসত গড়তে রাজি।
চাঁদের আলো তুচ্ছ এখন জোনাক দেয় না আলো
তোমার চোখে সকাল দেখি রাত্রি পারাপার।
ঈশ্বর যদি অন্তরে দুই চক্ষু দিয়ে দেয়
সারা জন্ম দুচোখ শুধু তোমায় খুজেই যাবে।

(Visited 1 times, 1 visits today)